Saturday, June 27, 2026

বিতর্ক ছড়াতেই সারজিলের থেকে দূরত্ব বাড়াল শাহিনবাগ

Date:

Share post:

উস্কানিমূলক, দেশবিরোধী মন্তব্যের জন্য গ্রেফতার শাহিনবাগে আন্দোলনের অন্যতম নেতা জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সারজিল ইমাম। আর এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াল শাহিনবাগ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন সারজিল। শাহিনবাগের ধর্না আন্দোলনে তিনিই ছিলেন অন্যতম প্রধান মুখ। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই সারজিল ইমামের একটা ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় সারজিল বলছেন, “অসমে মুসলিম ও বাঙালিদের মারা হচ্ছে। ধীরে ধীরে সব বাংলাভাষীকেই মারা হবে।” অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথাও বলেন তিনি। মণিপুর, অরুণাচল প্রদেশকেও বিচ্ছিন্ন করার নিদান দেন ওই ছাত্র নেতা। এই সারজিলের বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরেই তাঁর থেকে দূরত্ব বাড়ান শাহিনবাগের আন্দোলনকারীরা। গ্রেফতারের পরেই একটি বিবৃতি দিয়ে তাঁরা জানান, “নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহিনবাগে আন্দোলন চলছে। ৪৩ দিনে পড়েছে এই আন্দোলন। সুতরাং এই আন্দোলনকে কোনও একজন সারজিল ইমাম বা একার আন্দোলন বলা যাবে না।”

এদিকে, সারজিলের বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে অসম সরকার। এফআইআর করে দিল্লি পুলিশও। মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সারজিল। পাঁচটি দলে ভাগ হয়ে মুম্বই, পাটনা ও দিল্লিতে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে বিহারের জেহানাবাদের বাড়ি থেকে প্রথমে সারজিলের ছোটোভাইকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই এই নেতার হদিস পাওয়া যায়। জেহানাবাদ থেকেই সারজিলকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার সারজিল ইমাম

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...