Saturday, June 27, 2026

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩২

Date:

Share post:

চিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩২। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১০৬। বুধবার সকালে জাতীয় স্বাস্থ্য কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী চিনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার । ২৪ ঘন্টার মধ্যে ৩১টি প্রদেশ থেকে নতুন করে ১৪৫৯জন আক্রান্ত হয়েছেন । বেজিংয়ে ৯১ জনের রক্তে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। সাংঘাইতে এই সংখ্যা ৮০। করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ২০০ জাপানি নাগরিককে এয়ারলিফ্ট করে চিন থেকে নিয়ে গেছে জাপান সরকার। আমেরিকাও বিমানে ফেরত নিয়ে গিয়েছে ২৪০ মার্কিন নাগরিককে।এই নতুন আতঙ্ক ক্রমে জাঁকিয়ে বসছে বিশ্বের নানা প্রান্তে। ১৭ টি দেশে অন্তত ৬০ জন এমন রোগীর হদিস মিলেছে যাঁদের প্রত্যেকের দেহেই নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত। আমেরিকা, ম্যাকাও, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান-এর পাশাপাশি জার্মানি ও শ্রীলঙ্কাতেও আক্রান্তের খোঁজ মিলেছে।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...