Saturday, June 27, 2026

সমস্ত সরকারি স্কুলে অভিন্ন ইউনিফর্ম চালুর ভাবনা পার্থর

Date:

Share post:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার দমদমের মাঠকলে একটি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধনে গিয়ে জানান, সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত স্কুলে একই পোশাক করার বিষয়টি দেখছি। সে মাঝখানে আইসিডিএস বা স্বনির্ভর গোষ্ঠী, থাকুক আমার কোনও আপত্তি নেই। কিন্তু পোশাক একই রকম হতে হবে। কারও পোশাক নিয়ে কোন অসুবিধা থাকুক এটা যেন না হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাথমিকভাবে রাজ্যে ১০০ টি সরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালু হচ্ছে। তারমধ্যে এটি ৬৫ তম স্কুল শুরু হল। ইংরেজি মাধ্যম স্কুল যেন ইংরেজি মাধ্যম স্কুলের মতই হয়। অনেকে পাশে থাকা সরকারি স্কুলে না পড়ে, এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়তে যেতে চাইছে।

এরই মধ্যে বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক থাকলেও সেখানে ছাত্র-ছাত্রী থাকছে না। সে বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, আমার পরিকাঠামো বাড়িয়ে আকর্ষণীয় করার চেষ্টা করছি। এ বিষয়ে পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। তিনি অনুমোদন দিয়েছেন।

এই অনুষ্ঠানে জেলার শিক্ষা দফতরের আধিকারিক ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ও অন্য প্রতিনিধিরা।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...