Saturday, April 4, 2026

সরস্বতী পুজো করতে পুরোহিতকে নিয়ে টানাটানি, ভাইরাল ভিডিও

Date:

Share post:

সরস্বতীপুজোয় প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান সহ ঘরে ঘরে বাগদেবীর আরাধনা। কিন্তু সকাল থেকে খালি পেটে পুরোহিতের অপেক্ষায় থাকতে ধৈর্য হারা হয়ে পড়েন মাথাভাঙার পুজো উদ্যোক্তারা। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পুরোহিত। তাঁকে এক প্রকার হাইজ্যাক করার চেষ্টা করেন এক পুজো কমিটি। কিন্তু তাঁর তখন অন্য জায়গায় পুজো করতে যাওয়ার কথা। নারাজ পুরোহিতকে ধরে রীতিমতো টানাহ্যাঁচড়া শুরু হয়ে যায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুজো উদ্যোক্তা ও পুরোহিতের এই টানাটানি দেখে হতভম্ব সকলে।

পুরোহিত সন্তোষ বাগচী জানান, “এত পুজো, কোথায় আগে গিয়ে পুজো করব তা ভেবে পাচ্ছি না। মাথা ঘুরে যাচ্ছে। সকলেই বলছে আমারটা আগে করতে হবে। তাই কথা দিয়েও কথা রাখতে পারছি না। বাধ্য হয়ে এক পুজো উদ্যোক্তারা আমাকে টেনেহিঁচড়ে তাদের পুজো প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান।”
পুজো উদ্যোক্তারা বলেন, পুরোহিতের আকাল। কয়েকজন পুরোহিতকে বলার পরেও কেউ সময় মতো আসছেন না। উপোস থেকে অঞ্জলি দিতে হবে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে বাধ্য হয়ে রাস্তায় নামেন তাঁরা। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন ওই পুরোহিত। জোর করেই তাঁকে প্যান্ডেলে নিয়ে গিয়ে পুজো করান বলে স্বীকার করেন উদ্যোক্তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...