Monday, April 6, 2026

বাণী-বন্দনায় সিএএ, এনআরসি বিরোধিতা

Date:

Share post:

এনআরসি ও সিএএ -এ বিরোধী আন্দোলনের প্রভাব সরস্বতীপুজোর অঞ্জলিতেও। হুগলির রিষড়ার ১৭নম্বর ওয়ার্ডের সবুজ সাথী ক্লাবে সরস্বতীর পুজোর মন্ত্রের পাশাপাশি প্রার্থনা করা হয়, যাতে এনআরসি লাগু না করা হয়। স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার বলেন, “সিএএ-এনআরসি-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ডাক দিয়েছেন তা সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তাই সরস্বতী পুজোর সকালে আমরা মায়ের কাছে এনআরসির বিরুদ্ধে যাতে মানুষ গর্জে ওঠে সেই প্রার্থনা জানালাম”।

পুজোমণ্ডপও এনআরসি এবং সিএএ-এর বিরুদ্ধে নানা ধরনের পোস্টার দিয়ে সাজানো হয়েছে।
এর পাশাপাশি, প্লাস্টিক বর্জনের যে বার্তা দিতে মণ্ডপের কোথাও, কোনও প্লাস্টিক ব্যবহার করা হয়নি। নানা ধরনের পোস্টারের মাধ্যমেও বার্তা দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...