Tuesday, April 7, 2026

আর্জি খারিজ, ফাঁসি নিশ্চিত মুকেশের

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডের দোষী সাব্যস্ত মুকেশ সিংয়ের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এর জেরে নিশ্চিত ফাঁসি। আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করে মুকেশ। শুধু তাই নয়, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মঙ্গলবার, বিচারপতি ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে মুকেশের অভিযোগের শুনানি হয়। তিহার জেলে থাকাকালীন তার উপর যৌন হেনস্থা হয়েছে বলেও অভিযোগ করে নির্ভয়া গণধর্ষণ-খুনকাণ্ডে অন্যতম দোষী।
বুধবার, এই মামলার রায় ঘোষণা হয়েছে। মুকেশের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি সব নথি দেখেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। এর জেরে তার ফাঁসি নিশ্চিত। সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশা দেবী।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...