Saturday, June 20, 2026

রাজ্যপালের বিরুদ্ধেই অসৌজন্যের অভিযোগ!

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় যখন পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলছেন, তখন তাঁর বিরুদ্ধেই সৌজন্য না দেখানোর পাল্টা অভিযোগ তুললেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুৎমন্ত্রীর কথায়, তিনি ও স্বরাষ্ট্রসচিব রাজ্যেপালকে গান্ধীঘাটে স্বাগত জানাতে দাঁড়িয়ে ছিলেন। রাজ্যপাল গাড়ি থেকে নামার পরে তাঁরা হাত জোড় করে নমস্কার করেন। কিন্তু উনি কোনও প্রতি নমস্কার না করে, কোনও রকম সৌজন্য প্রকাশ না করেই চলে যান। পরে অনুষ্ঠান শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধনকড়। এটা পূর্বকল্পিত বলে অভিযোগ করেন বিদ্যুৎমন্ত্রী। তাঁর মতে, গান্ধীঘাটের এদিনের অনুষ্ঠানে গিয়ে এই ধরনেই অভিযোগ কোনও ভাবেই অভিপ্রেত নয়। রাজ্যপালের ব্যবহারের তীব্র নিন্দা করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। এমনকী, পুলিশ আধিকারিকরা রাজ্যপালের প্রতি যথোপযুক্ত সম্মান দেখাননি বলে যে অভিযোগ করেছেন ধনকড়, সেটাও বিরোধিতা শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-“বিরোধী নেতা নাকি রাজ্যপাল হিসাবে উনি শপথ নিয়েছেন?” ধনকড়কে কটাক্ষ সুব্রতর

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...