Saturday, June 20, 2026

হোমিওপ্যাথির মধ্যেই লুকিয়ে করোনার মহৌষধ! দাবি কেন্দ্রের

Date:

Share post:

ক্রমশ গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। বাদ পড়েনি ভারতও। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে এই মারণরোগের কোনও ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি। প্রায় প্রতিদিনই মানুষের মৃত্যুর খবর আসছে। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আশার বাণী শোনাল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ভ্যাকসিন বা অ্যালোপ্যাথি ওষুধ নয়, হোমিওপ্যাথিতেই সারবে করোনা। আজ, বৃহস্পতিবার সকালে আয়ুর্বেদ মন্ত্রকের পক্ষ থেকে একটি টুইট করে একথা জানানো হয়েছে। এমনকী এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে কী করা উচিত আর কী উচিত নয় তার একটি তালিকা যেমন প্রকাশ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে, তেমনই কী ওষুধ খেতে হবে, তা-ও বলা হয়েছে। কেন্দ্রের আয়ুর্বেদ মন্ত্রক থেকে জানানো হয়েছে, আরসেনিকাম অ্যালবাম ৩০ ওষুধটি এই ভাইরাস প্রতিরোধে সক্ষম!

আরও পড়ুন-রাজ্যপালের বিরুদ্ধেই অসৌজন্যের অভিযোগ!

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...