Tuesday, March 31, 2026

পরপর দুদিন বন্ধ ব্যাঙ্ক, প্রভাব পরবে এটিএমেও

Date:

Share post:

ধর্মঘট ও ছুটি মিলিয়ে পরপর বন্ধ থাকবে ব্যাঙ্ক। শুক্র শনিবার ব্যাঙ্ক ধর্মঘট এবং রবিবার ছুটি। এই ধর্মঘটের প্রভাব পরবে এটিএম গুলিতেও। ব্যাঙ্ক কর্মী সংগঠনের তরফ থেকে দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

প্রধানত, ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফ থেকে বেতন কাঠামো পুনর্বিন্যাস ও সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়ান ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, দু’দিনের এই ধর্মঘটের পরে ১১, ১২ ও ১৩ মার্চ অবস্থান বিক্ষোভ করবে ব্যাঙ্ক কর্মীরা ৷ দাবি না মানলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে। ধর্মঘট এড়াতে, বৃহস্পতিবার কর্মী-অফিসারদের ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর সঙ্গে বৈঠকে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ। সেই বৈঠকে আলোচনা ব্যর্থ হওয়ায় পূর্ব ঘোষণা মতো শুক্র ও শনিবার, দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই বলে দাবি ইউএফবিইউ-র।

আরও পড়ুন-চিন থেকে বাড়ি ফিরতে চান আরিফ, পথ চেয়ে পরিবার

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...