Wednesday, June 24, 2026

অপরাধীকে গুলি করে ২৩ পণবন্দি শিশুকে উদ্ধার করল পুলিশ

Date:

Share post:

উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি ২৩ শিশুকে উদ্ধার করল পুলিশ। সব শিশুকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও অনেকে আহত। পুলিশের গুলিতে অভিযুক্তর মৃত্যু হয়েছে স্ত্রীরও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশের সফল অপারেশনের সাফল্যের জন্য ১০লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

অভিযুক্ত সুভাষ বাথাম একটি খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়। সে জামিনে সম্প্রতি ছাড়া পায়। ছাড়া পেয়েই সে পরিকল্পনা ছক সাজায়। নিজের এক বছরের মেয়ের জন্মদিনে পাড়ার শিশুদের আমন্ত্রণ করে। বিকেল তিনটে নাগাদ তারা সুভাষের বাড়ি যায়। সন্ধ্যে গড়িয়ে গেলে অভিভাবকরা সন্তানদের খোঁজে গেলে সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একজন আহত হন। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে এসপি ও ডিএম ঘটনাস্থলে এসে পুলিশ বাহিনীর নেতৃত্ব অপারেশন শুরু করে। সন্ধ্যে নাগাদ ৬মাসের এক শিশুকে সে পুলিশের হাতে তুলে দেয়। শুরু হয় অপারেশন। তারপর দীর্ঘ টানাপোড়েনের পর রাত একটা নাগাদ পুলিশ সুভাষের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। আত্মরক্ষায় পুলিশ গুলি চালায় বলে দাবি। পুলিশ গুলি করে সুভাষকে। ১.৩০নাগাদ তার মৃত্যু হয়। সুভাষের স্ত্রী বেরিয়ে এলে স্থানীয় মানুষ তাকে গণপ্রহার শুরু করে। হাসপাতালে তার মৃত্যু হয়। পণবন্দি শিশুদের বয়স ৫-৭ বছর। দীর্ঘ ৯ঘন্টায় অপারেশন শেষ হয়।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...