Monday, May 18, 2026

ফরাসি ‘‌Bougette’‌ থেকে ‘‌বাজেট’‌, এর অর্থ ‘চামড়ার ব্যাগ’

Date:

Share post:

আগামীকাল,শনিবার,1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছেন। বাজেট নিয়ে সাধারন মানুষের আগ্রহ চিরকালীন৷

◾ ‘‌বাজেট’‌ শব্দটি এসেছে ফরাসি ‘‌Bougette’‌ থেকে। ফরাসি ভাষায় এই ‘‌Bougette’‌ শব্দের অর্থ চামড়ার ব্যাগ।

◾ ভারতীয় সংবিধানের 112 অনুচ্ছেদে বলা আছে, কেন্দ্রীয় বাজেট হল একটি নির্দিষ্ট বছরের জন্য সরকারের আনুমানিক আয় এবং ব্যয়ের বিবরণ।

◾ 1850 সালে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন বাজেটের বক্তৃতার কাগজপত্র একটি ব্রিফকেসে নিয়ে আসতেন৷ তখন থেকে ব্রিফকেস ব্যবহারের প্রচলন শুরু হয়।

◾স্বাধীন ভারতে আর কে সন্মুখম চেট্টি প্রথম সাধারণ বাজেট পেশ করেন 1947 সালের 26 নভেম্বর ৷ সেই বাজেট ছিল 15 অগস্ট 1947 থেকে 31 মার্চ 1948, এই সময়কালের জন্য৷

◾জন মাথাই ভারতে প্রথম বাজেট পেশ করেন 1950 সালের 28 ফেব্রুয়ারি৷

◾ 1955-56 সালের বাজেটের নথি প্রথমবার হিন্দিতে ছাপা হয়।

◾ জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী একমাত্র প্রধানমন্ত্রী যাঁরা প্রধানমন্ত্রী হয়েও বাজেট পেশ করেন৷

◾ ইন্দিরা গান্ধী এদেশে প্রথম মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন৷ দ্বিতীয় মহিলা নির্মলা সীতারমন৷

◾ বাজেট পেশের আগে নর্থ ব্লকে বাধ্যতামূলক “হালুয়া সেরিমনি” হয়। অর্থমন্ত্রী এই গোটা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবং তিনি হালুয়া বানান ও বিতরণ করেন।

◾ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী মোরারজি দেশাই সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেন। তিনি 10বার পূর্ণ বাজেট এবং 1958 থেকে 1964 সাল পর্যন্ত অর্ন্তবর্তী বাজেট পেশ করেন।

◾কেসি নিয়োগি এবং এইচএন বহুগনা, এই দুই অর্থমন্ত্রী কোনও বাজেট পেশ করতে পারেননি।

◾ বর্তমানে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় সকাল 11টার সময়। কিন্তু আগে তা ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসের দিন বিকেল 5টায় পেশ করা হতো।

◾ এই রীতির বদল ঘটান প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি 1999 সালের ফেব্রুয়ারির শেষ কর্মদিবসে বিকেল 5টার বদলে সকাল 11টায় বাজেট পেশ করেন।

◾ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকার সময় 7 বার বাজেট পেশ করেছিলেন।

◾ বাজেট পেশের 1 সপ্তাহ আগে বাজেটের নথি মুদ্রণের জন্য চলে যায়।

◾রাষ্ট্রপতি ভবনেই আগে বাজেট ছাপা হতো৷ কিন্তু 1950 সালে তা ফাঁস হয়ে যাওয়ার পর থেকে বাজেট ছাপার কাজ দিল্লির মিন্টো রোডে

◾1980 সালের পর থেকে নর্থ ব্লকের বেসমেন্টে কেন্দ্রীয়
বাজেট ছাপা শুরু হয়।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...