Thursday, June 25, 2026

শনিবারই শহরে পা রাখছেন লাল-হলুদের নতুন হেড স্যার!

Date:

Share post:

আলেজান্দ্রো মেনেনডেজের পদত্যাগের পর তাঁর পরিবর্ত খুঁজছিল ইস্টবেঙ্গল। এমন কাউকে খুঁজছিল যিনি এই দলটি চেনেন। ইস্টবেঙ্গল কর্তাদের কাছে তাই সেরা অপশন ছিল মারিওই। আলেজান্দ্রোর মতই মারিওরও উয়েফা প্রো লাইসেন্স রয়েছে। এই দলের হাইমে, কাশিমদের সঙ্গে আগেও কাজ করেছেন মারিও। নোদার, বাস্তব, অভ্রদের কোচিং টিমের একটি অংশ ছিলেন মারিও। তাই তাঁর কাজ করতে বেশ সুবিধাই হবে। সবঠিকঠাক থাকলে শনিবারই তিনি কলকাতায় চলে আসবেন। ততদিন দলের দায়িত্ব সামলাবেন বাস্তব রায়।
বৃহস্পতিবার কোয়েসের তরফে প্রেস বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে।ওই দিন দুপুর দুটোয় কল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। ওই ম্যাচে ডাগ আউটে রিভেরা থাকবেন কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি। তবে অনেকের মতে, ওইদিন হয়তো গ্যালারিতে বসেই জুয়ান মেরা, কোলাডো, ব্র্যান্ডনদের খেলা দেখবেন নতুন হেড স্যার।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...