Friday, June 12, 2026

আজ রাতেই উহান থেকে 325 ভারতীয়কে ফেরাবে বিশেষ বিমান

Date:

Share post:

ভারত সরকারের পাঠানো এয়ার ইন্ডিয়ার বোয়িং 747 চিনের উহান থেকে 325 জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনছে। করোনাভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে এই উদ্যোগ। যেহেতু উহানই এই ভাইরাসের উৎসস্থল বলে চিহ্নিত তাই সেখানে বসবাসকারী ভারতীয়দেরই আগে ফেরানো হচ্ছে। আজ রাত দুটো নাগাদ বিমানটি চিন থেকে ভারতে পৌঁছবে। বিমানে দুজন চিকিৎসক ও নার্সদেরও বিশেষ সুরক্ষা দিয়ে পাঠানো হয়েছে। বিমানে খাবার প্যাকেট ও জলের পাউচ রাখা হয়েছে। ফেরত আসার পর কোনওরকম সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য ওই যাত্রীদের চোদ্দদিন দিল্লি ও মানেসরের হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। এদিকে শুক্রবার করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা হয়েছে 213।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...