Sunday, June 14, 2026

এলআইসি-র শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধিতা সব মহলে

Date:

Share post:

বাজেটে এলআইসি অর্থাৎ জীবন বিমা নিগমের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদে বাজেটে পেশ করার সময় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এলআইসি-র সবচেয়ে বড় অংশীদার কেন্দ্রীয় সরকার নিজের শেয়ার বিক্রি করবে। এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, এই সিদ্ধান্তের জেরে এলআইসি-তে সরকারের নিয়ন্ত্রণ থাকছে না। ফলে বিনিয়োগে থাকছে না সরকারি নিরাপত্তা। এর জেরে চিন্তায় বিনিয়োগকারীরা। কারণে, এই পরিস্থিতিতে বাজারের ওঠা-নামায় বিনিয়োগে প্রভাব পড়বে। শুধু তাই নয়, যে সরকারি নিরাপত্তা সেটাও থাকবে না বলে আশঙ্কা।

বাজেট পেশের পরেই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে এলআইসি-র কর্মচারী ইউনিয়ন। কারণ, সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটলে তাদের চাকরি ক্ষেত্রেও সংশয় দেখা দেবে। একই সঙ্গে কর্মচারী ইউনিয়নের মতে, এলআইসি-তে টাকা রাখলে এতদিন যে নিরাপত্তা ছইল সেটাও থাকবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধীরা। তবে, কয়েকজন অর্থনীতিবিদের মতে, এলআইসি পরিচালনার ক্ষেত্রে অস্বচ্ছ্বতার কারণেই এই পথে হাঁটছে কেন্দ্র।

আরও পড়ুন-বাজেট পেশের শুরু থেকেই পড়ল সেনসেক্স, নিফটি

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...