Monday, March 30, 2026

ক্ষুব্ধ মমতা বললেন, আমি স্তম্ভিত

Date:

Share post:

কেন্দ্র সরকারের সরকারি সংস্থাকে বেচে দেওয়ার তীব্র বিরোধিতা করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, শনিবার আগামী আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে প্রতিক্রিয়া। নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ট্যুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের সমস্ত ‘হেরিটেজ’ সংস্থাগুলিকে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা দেখে আমি সত্যিই স্তম্ভিত।” LIC-র আংশিক শেয়ার বিক্রির বিষয়টি বাজেটে ঘোষণার পর এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিএসএন এল, তারপর এয়ার ইন্ডিয়া, এরপর ভারতীয় রেল এবং আজ বাজেটে LIC-র মত সংস্থার দিকেই ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী।

ট্যুইট করে তিনি আরও জানিয়েছেন, এটি কেবল নিরাপত্তাই নয়, দেশবাসীর অনুভুতিরও সমাপ্তি বলে তিনি মনে করেন। পাশাপাশি এই সংস্থাগুলির বিলুপ্তিকরণ একটি যুগেরও অবসান কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-একনজরে বাজেটে দামের ওঠা-পড়া

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...