Sunday, April 5, 2026

“ফাঁপা, স্লোগানধর্মী বাজেট, গোলি মার দো”, মোদি সরকারকে একযোগে তোপ

Date:

Share post:

“কথাসর্বস্ব, ফাঁপা বাজেট, কিছুই নেই৷ গোলি মার দো”!

বাজেট বিরোধিতায় এভাবেই একসুরে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল, বাম এবং কংগ্রেস৷

বাজেট প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন টুইটারে লিখেছেন, ‘‘কর ছাঁটাই নিয়ে মিথ্যা কথা বলবেন না। যেখানে সামাজিক সুরক্ষাই নেই, সেখানে সেই সুরক্ষাই কেড়ে নিচ্ছে সরকার’’। কেন্দ্রীয় বাজেটকে ‘গোলি মার দো’ বলেও কটাক্ষ করেন তিনি।

ওদিকে, বাজেট প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রতিক্রিয়া, ‘‘ঐতিহাসিক বলতে সবথেকে লম্বা বাজেট, বাকিটা ফাঁপা। কর্মসংস্থানের কোনও দিশা নেই বাজেটে’’।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “এটা স্লোগানধর্মী বাজেট। মানুষের উপকার হওয়ার সুযোগ নেই। গ্রামীণ অর্থনীতি, মূল্যবৃদ্ধির সুরাহার ইঙ্গিত নেই বাজেটে। পিপিপি মোডের বাজেট। কার লাভ হল? জনবিরোধী বাজেট। ভাষণবাজি করার বাজেট”।

বিরোধীরা যখন তোপ দাগছে, তখন স্বাভাবিকভাবেই বাজেটের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানিয়েছেন, “কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। যা মধ্যবিত্তের পক্ষে অত্যন্ত সুখের বিষয়। এছাড়াও বাজেটে আয়ুষ্মান ভারত, ঘরে ঘরে বিদ্যুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারও প্রশংসা করেন অমিত শাহ।

আরও পড়ুন-দিল্লি ভোটে সব হারানোর ভয়ে শাহিন বাগের সঙ্গে এবার বসতে রাজি মোদি

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...