Saturday, April 4, 2026

বাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি সালেহান এখন এ রাজ্যেই

Date:

Share post:

বাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি সালাউদ্দিন ওরফে সালেহান ওরফে সজীব ওরফে তাওহিদ এখন এই রাজ্যে গা-ঢাকা দিয়ে রয়েছে। খাগড়াগড়, বুদ্ধগয়া এবং হোলি আর্টিজেন সহ অসংখ্য জঙ্গি নাশকতার মূল কারিগর এই সালেহান৷

জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA সূত্রে খবর, নাম- পোশাক বদলে সালেহান কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ মুর্শিদাবাদ ও নদীয়া জেলার সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত গ্রামে একের পর এক ডেরা পাল্টাচ্ছে। এর আগে দু- দু’বার NIA- এর নাগাল এড়িয়ে পালাতে সক্ষম হয়েছে এই জঙ্গি। NIA এর খোঁজে ৫ লক্ষ টাকা পুরস্কার আগেই ঘোষণা করেছে। বাংলাদেশে ফাঁসির সাজাপ্রাপ্ত এই জঙ্গি সালেহান বর্তমানে জামাত-উল-মুজাহিদিনের প্রধান। তার উদ্যোগেই জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ-এর মতোই এপারে তৈরি করেছে নতুন জঙ্গি সংগঠন JMI বা জামাত উল মুজাহিদিন ইন্ডিয়া । কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ এবং নদিয়ার পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলের বঙ্গভাষী শ্রমিকদের মধ্যে প্রভাব বাড়ানোর কাজও চালাচ্ছে নতুন এই সংগঠন। NIA সূত্রে খবর, নাম ও ভোল পাল্টানোর পাশাপাশি সহযোগীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমও বদলে ফেলেছে এই সালেহান। সহযোগীদের সঙ্গে যোগাযোগ করার জন্য JMB এবং JMI জঙ্গিরা এখন ব্যবহার করছে TOR বা দি অনিয়ন রাউটার ব্রাউসার। এই ব্রাউসার ব্যবহারকারীদের সংযোগবার্তায় আড়িপাতা যায় না।

আরও পড়ুন-মোদি সরকার 50 পণ্যের শুল্ক বৃদ্ধির পথে, দাম বাড়ছে স্মার্টফোনেরও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...