Tuesday, June 23, 2026

পার্ক সার্কাসে প্রতিবাদীর মৃত্যুতে ইচ্ছাপূরণ দিলীপের?

Date:

Share post:

NRC-CAA-NPR প্রতিবাদে দীর্ঘ ২৬দিন যাবৎ দিল্লির শাহিনবাগের মতোই কলকাতার পার্ক সার্কাস ময়দানে চলছে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি। যেখানে কোনো রাজনীতির রং নেই। নেই কোনও জাতি-ধর্মের বাধা। আর এই গণঅবস্থানে সামিল হয়েছিলেন শামিদা খাতুন (৫৭)। এই প্রৌঢ়া একটানা ২৬ দিন ধরে অসুস্থ শরীর নিয়েও পার্ক সার্কাস ময়দানে আন্দোলনে সামিল করছিলেন। অসুস্থ শরীর নিয়েও এই শীতে প্রতিরাতে মঞ্চে গিয়ে আন্দোলন করাতেই শামিদার মৃত্যু হয়েছে বলে দাবি করছে তাঁর পরিবার।

শামিদা খাতুনের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। সম্প্রতি, কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিল্লির শাহিনবাগ আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ৫০০ টাকা রোজ নিয়ে সেই আন্দোলনে যোগ দিচ্ছে কিছু মানুষ। শুধু তাই নয়, এই ঠান্ডার মধ্যেও কেন আন্দোলনকারীদের মধ্যে কেউ মারা যাচ্ছে না, সেটা ভেবে তিনি অবাক হচ্ছেন। শাহিনবাগের মতোই পার্ক সার্কাস ময়দানেও আন্দোলন করছেন অনেকে। আর এই আন্দোলনে সামিল হতে গিয়েই এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা আন্দোলনকারী। তাহলে আন্দোলনকারীদের মৃত্যু কামনায় দিলীপ ঘোষ যা মন্তব্য করেছিলেন, পার্ক সার্কাসে এই আন্দোলনকারীর মৃত্যুতে রাজ্য বিজেপি সভাপতির কি মনস্কামনা পূর্ণ হল? ইতিমধ্যেই বিভিন্ন মহলে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...