Tuesday, June 23, 2026

১৫ বছর কংগ্রেসের দখলে এই ওয়ার্ড

Date:

Share post:

কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েছেন সেই ২০০৫ সালে৷ তারপর ২০১০ এবং ২০১৫ সালেও৷ তিনটি ভোটেই তাঁর সঙ্গে বিরুদ্ধ প্রার্থীর ভোটপ্রাপ্তির ফারাক ছিলো বিশাল৷ তিনবারই এই ওয়ার্ডে জয়ী হয়েছেন একজন কংগ্রেস প্রার্থী৷ তাঁর নাম সন্তোষ পাঠক৷ কলকাতা পুরসভায় এখন কংগ্রেসের দু’জন কাউন্সিলর, তারই একজন সন্তোষ পাঠক৷ এ রাজ্যে বিরোধী প্রার্থী হিসাবে বারবার জিতে আসা সহজ কাজ নয়, সেই কঠিন কাজটিই করেছেন সন্তোষ৷

কলকাতার খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড এই ৪৫ নম্বর৷ এই ওয়ার্ডের মধ্যেই আছে বাবুঘাট, ইডেন গার্ডেন্স, মিলেনিয়াম পার্ক, বিবাদি বাগ, সিটি কোর্ট, ব্যাঙ্কশাল কোর্ট, বড়বাজারের বিস্তীর্ণ এলাকা ইত্যাদি৷ এই ওয়ার্ডের নাগরিকরা বছরের পর বছর কেন সন্তোষ পাঠকের উপর এতখানি আস্থা রাখেন, ভরসা করেন, তা বোঝা যায় ওয়ার্ডে একবার ঘুরলেই৷ সাধারন মানুষ থেকে ব্যবসায়ী অথবা দিনমজুররা এক ডাকেই পাশে পেয়ে যান কাউন্সিলরকে৷ রোজ এলাকা ঘোরা, সন্তোষের নেশা৷ ২০০৫-এ প্রথমবার কাউন্সিলর হয়েছিলেন তখনকার ডাকসাইটে মেয়র পারিষদ হৃদয়ানন্দ গুপ্তকে হারিয়ে৷ বহুদিন ধরেই অন্য দলে যোগ দেওয়ার ডাক পেয়েছেন৷ বিনীতভাবে এড়িয়ে গিয়েছেন সেই সব প্রস্তাব৷ এআইসিসি-র সদস্য সন্তোষ পাঠকের স্পষ্ট কথা, “আমি কংগ্রেসের একজন কর্মী, তাই-ই থাকতে চাই৷” আগামী পুরভোটে দল প্রার্থী করলে ব্যাতিক্রমী এই ‘রাজনৈতিক কর্মী’-টি লড়তে তৈরি৷

কিন্তু বড়বাজার এলাকায় বিজেপি তো ফ্যাক্টর হতে পারে ? সন্তোষ পাঠকের ছোট্ট উত্তর, “ভালোই তো, প্রার্থী হলে তো কোনও একজনের সঙ্গে লড়তেই হবে৷”

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...