Tuesday, June 23, 2026

যোগীর রাজ্যেই খুন হলেন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি

Date:

Share post:

যোগী আদিত্যনাথের রাজ্যে বাস করেও অকালে প্রাণ হারালেন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন৷

লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে খুন করেছে আততায়ীরা। রবিবার সকালে লখনউয়ের হজরতগঞ্জের গ্লোবে পার্কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রঞ্জিত বচ্চনের মাথায় গুলি করে সেখান থেকে পালায় আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি৷ পুলিশ জানিয়েছে, খুনিদের পরিকল্পনা বড়সড় ছিলো৷ রঞ্জিতকে গুলি করার পর তার ভাইকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল আততায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিস। কমলেশ তিওয়ারিকে হত্যার পর এই নিয়ে দ্বিতীয় কোনও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের প্রধানকে হত্যার ঘটনা ঘটল। গতবছর অক্টোবর মাসে উত্তর প্রদেশের লখনউয়েই নিজের বাড়িতে আততায়ীদের গুলিতে খুন হয়েছিলেন হিন্দু সমাজ পার্টির প্রধান কমলেশ তিওয়ারি।
বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে হত্যার পিছনেও কোনও মৌলবাদী সংগঠনের হাত থাকতে পারে বলে অনুমান করছে পুলিস।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...