Tuesday, June 23, 2026

রবিবার ছুটির দিন রাজভবনে পার্থ, কেন জানেন?

Date:

Share post:

রবিবার ছুটির দিন দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যদিও রাজভবন থেকে বেরিয়ে এদিন কিছু বলেননি তিনি। পরে রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চে গিয়ে এই সাক্ষাতের কারণ ব্যাখ্যা করেন তিনি।

এদিন ধর্না মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায় জানান, “পরিষদীয় মন্ত্রী হিসাবে রাজ্যপালের কাছে গিয়ে ছিলাম। যেহুতু আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেটাই তাঁকে আনুষ্ঠানিক ভাবে জানতে গিয়েছিলাম।”

পাশাপাশি তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন অনেক জটিলতার মধ্য দিয়ে কেটেছে। আমরা অনেক জটিলতা পার করে এসেছি। তাই সব জটিলতাকে পেরিয়ে যাব।”

পার্ক সার্কাস ময়দানে প্রতিবাদী বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে তৃণমূল মহাসচিব বলেন, বিজেপি সরকারের জনবিরোধী নীতির ফলে আর কত মানুষ বলি হবেন। আদৌ এই সরকারের চোখ খুলবে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন-পয়সা থাকলে শিক্ষা পাবে, বাজেট বরাদ্দ কমিয়ে বুঝিয়ে দিল কেন্দ্র

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...