Tuesday, June 23, 2026

কানহাইয়ার গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতী হামলা

Date:

Share post:

সিএএ বিরোধী আন্দোলনে গিয়ে হামলার মুখে পড়লেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। রবিবার বিহারের সরণ জেলায় সিএএ বিরোধী আন্দোলনে যোগ দিতে যান তিনি। সরণ জেলার চাপড়া-সিওয়ান মেন রোড দিয়ে যাওয়ার সময় কানহাইয়া কুমারের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। হামলার জেরে ভেঙে যায় গাড়ির কাঁচ। প্রায় ২৫ জন দুষ্কৃতী সিপিআই নেতার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান সিপিআই নেতা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর পুলিশই তাঁর গাড়ি অন্য পথে ঘুরিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় । এই ঘটনায় এখনও হামলাকারীদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূএের খবর, ঘুরপথে সভাস্থলে পৌঁছেই মোদি-শাহকে তোপ দাগেন কানহাইয়া।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...