Thursday, February 19, 2026

প্রবল সংঘাতের আবহাওয়ার মধ্যে রাজ্যপালের কাছে পার্থ

Date:

Share post:

সঙ্ঘাতের আবহাওয়া। তার মধ্যেই আজ, রবিবার বিকেল তিনটেতে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজভবনের পক্ষ থেকে দুটি সময় দেওয়া হয়েছিল, সকাল দশটা ও বিকেল তিনটে। শিক্ষামন্ত্রী বিকেল তিনটেতেই যাচ্ছেন। সামনেই বিধানসভা অধিবেশন এবং বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে রাজ্যপালের থাকাটা অভিপ্রেত। রাজ্য সরকারের আশঙ্কা কেরলের রাজ্যপালের মতোই এ রাজ্যের রাজ্যপাল যদি তাঁর বাজেট ভাষণে সরাসরি বলেন, এটা আমার কথা নয়, এটা রাজ্যের লিখে দেওয়া, সেক্ষেত্রে অস্বস্তি বাড়তে পারে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিক্ষোভের জেরে রাজ্যপালের ফিরে যাওয়া কিংবা বারাকপুরের গান্ধী ঘাটে পুলিশ কর্তাকে প্রকাশ্যে ধমকের জেরে রাজ্য-রাজ্যপাল পারস্পরিক সম্পর্ক আরও সঙ্গীন হয়েছে। বাজেটের আগে এই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই সরকারের তরফে শিক্ষামন্ত্রীর এই দৌত্য। শিক্ষামন্ত্রীর এই দৌত্য নিয়ে সরকার তথা দলও আশাবাদী।

spot_img

Related articles

কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন ভোটাররাও!

ইআরও-এইআরও-দের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার শাস্তির খাঁড়া নামতে পারে ভোটারদের ওপরও। এসআইআর প্রক্রিয়ার (SIR Hearing Process) শুনানি পর্ব...

সোশ্যাল মিডিয়া ব্যবহারে কর্মীদের নয়া নির্দেশিকা কলকাতা পুলিশের

কলকাতা পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর নির্দেশিকা জারি করা হল।...

এপস্টিন কেলেঙ্কারির জের! গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন

জন্মদিনের সকালে সান্ড্রিংহাম প্রাসাদ থেকে গ্রেফতার ব্রিটেনের প্রাক্তন যুবরাজ অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর (Former Prince Andrew Mountbatten)। পুলিশের তরফে...

বিজেপি রাজ্যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস! গ্রেফতার শিক্ষিকা

ডবল ইঞ্জিন সরকারের (BJP Ruled govt.) শিক্ষাব্যবস্থার চূড়ান্ত অবনতির প্রমান প্রকাশ্যে! শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে সেই নিয়ে সন্দেহের...