Saturday, June 20, 2026

শীত বহাল থাকছে! ফের আসছে পশ্চিমী ঝঞ্জা

Date:

Share post:

রাজ্যে আপাতত শীত বহাল থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই রয়েছে। কলকাতায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, সকালে কুয়াশা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে পারে। তবে বৃষ্টির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা যাবে না। কারণ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। এর ফলে আগামী সপ্তাহের মাঝেই হতে পারে ফের বৃষ্টি।

রবিরারও দার্জিলিং, কালিম্পং, সিকিমে বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলা ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকছে। সোমবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বাড়বে তাপমাত্রা, এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...