Thursday, June 25, 2026

গুলি-মন্তব্য নিয়ে সংসদে বিরোধীদের তীব্র ক্ষোভের মুখে অনুরাগ

Date:

Share post:

দিল্লি ভোটের বাজারে প্রতিবাদীদের ‘গদ্দার’ তকমা দিয়ে গুলি করে মারার শ্লোগান তুলেছিলেন। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকারীদের দমন করতে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দায়িত্বজ্ঞানহীন উসকানিতে উজ্জীবিত হয়েছে হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা। জামিয়া ও শাহিনবাগে পরপর তিনটি গুলি চালনার ঘটনার পর এবার সংসদেও সম্মিলিত ধিক্কারের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার লোকসভায় স্পিকারের নির্দেশে বাজেট সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর দিতে ওঠামাত্রই বিরোধী বেঞ্চ থেকে সম্মিলিত আওয়াজ ওঠে ‘গোলি মারনা বনধ করো’। বিরোধী সাংসদরা অনুরাগকেই তিনটি গুলি চালনার মদতদাতা বলে অভিযোগ আনেন।

আরও পড়ুন-রাজ্যে চিন ফেরতদের ঠাঁই বেলেঘাটা আইডি-তে

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...