Tuesday, April 7, 2026

গান্ধী-মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি শীর্ষ নেতৃত্ব, ক্ষমা চাওয়ার নির্দেশ

Date:

Share post:

কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়েকে গান্ধী-মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল বিজেপি। মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর উপর প্রচন্ড ক্ষুব্ধ বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ নেতৃত্ব। তাঁকে বলা হয়েছে নিজের মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে। এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন এই কন্নড় নেতা। এবার দিল্লি ভোটের আগে এবং গান্ধীজীর সার্ধ-শতবর্ষ চলাকালীন তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে দলীয় সাংসদের মন্তব্যের সমালোচনা করল বিজেপি।

আরও পড়ুন-গুলি-মন্তব্য নিয়ে সংসদে বিরোধীদের তীব্র ক্ষোভের মুখে অনুরাগ

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...