Thursday, June 11, 2026

তেলের পাইপলাইন ফেটে ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে ডিহং নদী

Date:

Share post:

ফের পাইপলাইনে বিস্ফোরণ ঘটল অসমের ডিব্রুগড় জেলায়।অসমের ড্রিব্রুগড়ে ডিহং নদীতে জ্বালানি তেল মিশে গিয়ে বিস্ফোরণ হয়। বুড়ি দিহিং নদীর মধ্যে দিয়ে যাওয়া একটি পাইপে বিস্ফোরণ ঘটেছে। ফলে ডিব্রুগড় জেলার নাহরকাটিয়ার দীঘলিবিল এলাকার চাচনি গ্রামের কাছেই নদীবক্ষে দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটে শুক্রবার গভীর রাতে।অভিযোগ, বিগত তিনদিন ধরেই আগুন জ্বললেও দমকল, অয়েল ইন্ডিয়া ও ডিব্রুগড় তেল শোধনাগারের কর্তৃপক্ষ সব জেনেও কোনও পদক্ষেপ নেননি।
পুলিশের অনুমান তেল চুরির সময় নদীতে তেল পড়ে যায়। যার থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়।এদিকে, গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে কোনও মুহূর্তে আগুন আরও ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এটি আদৌ দুর্ঘটনা না নাশকতা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর ও জোরহাট জেলায় বিশেষভাবে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন)। এই বিস্ফোরণের নেপথ্যে তাদের হাত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।
উল্লেখ্য, প্রায় চার দশক পর অসমে ফিরতে চলেছেন সংগঠনের প্রধান পরেশ বরুয়া। এপ্রিল মাসের মাঝামাঝি ‘রঙ্গালি বিহু’ উপলক্ষে ULFA’র সঙ্গে শান্তি চুক্তি হিসেবে অসমবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে এই বিস্ফোরণ নিয়ে ফের উদ্বিগ্ন প্রশাসন

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...