Thursday, June 11, 2026

মহারাষ্ট্রে এনআরসি হতে দেব না, সাফ জানালেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

এনআরসি এবং এনপিআর নিয়ে অবস্থান স্পষ্ট করল মহারাষ্ট্র সরকার।রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে এনআরসি ও এনপিআর হতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় একটি সাক্ষাৎকারে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন উদ্ধব। যদিও সিএএ নিয়ে মোদি সরকারকে সমর্থন করেছেন শিবসেনা প্রধান।
কংগ্রেস ও এনসিপির সঙ্গে মিলে মহারাষ্ট্রে সরকার গঠনের পর থেকেই নানা ইস্যুতে শিবসেনার সঙ্গে বাকি দুই শরিকের মতাদর্শের পার্থক্য চোখে পড়ছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ বিরোধিতায় কংগ্রেস কড়া অবস্থান নিলেও শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, তিনি সিএএ সমর্থন করেন। উদ্ধবের কথায়, নাগরিকত্ব আইনের জন্য কাউকে ভারত ছাড়তে হবে না, কারুর নাগরিকত্ব চলেও যাবে না। তাই এই আইন সমর্থন করি। তবে সিএএ সমর্থন করলেও এনআরসি ও এনপিআর সমর্থন করবেন না বলে জানিয়ে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এনআরসি হলে বহু হিন্দুই নাগরিকত্ব প্রমাণ করার নথি দেখাতে পারবেন না। অসমে এনআরসির ফলে হিন্দুদেরই সবচেয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তাই এনআরসির বিরোধিতা করবে শিবসেনা।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...