Friday, June 12, 2026

ব্যাঙ্কে গচ্ছিত টাকার সুরক্ষা বাড়ল?দেবাশিস বিশ্বাসের কলম

Date:

Share post:

    দেবাশিস বিশ্বাস

এই বাজেটে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘোষণা করা হল ব্যাঙ্কে আগে আপনার গচ্ছিত টাকার বিমা মূল্য ছিল ১ লাখ টাকা। এবার থেকে তা বেড়ে হল ৫ লাখ টাকা।
ব্যাস শুনে ভক্তরা ধেই ধেই নাচ শুরু করল। কী না মহান ঘোষণা হয়েছে। বিষয়টি একটু তলিয়ে দেখি আসুন।
আমরা ব্যাঙ্কে সেভিংস, এফডি, আরডি করি কিছু লাভের জন্য আর মূলতঃ সুরক্ষার জন্য। কারণ ঘরে রাখলে চুরি হওয়ার ভয় থাকে। কিন্তু ব্যাঙ্কে টাকা অসুরক্ষিত? হ্যাঁ স্যার, সেটা একদিক থেকে ঠিকই। স্বাধীনতার আগে বা পরে অনেক ব্যাঙ্কই ডুবে যেত নানা কারণে। তখন ব্যাঙ্ক বেসরকারি ছিল। অনেক সময় মালিকরাও টাকা মেরে দিত। বহু মানুষ পথে বসত।
এই দুরাবস্থা কাটাতে ১৯৬৯ সালে সব ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়। তখন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী। তাঁর অর্থমন্ত্রী বামপন্থী মনোভাবের অর্থনীতিবিদ ডঃ মোহন কুমারমঙ্গলম। এই অর্থমন্ত্রীর পরামর্শেই এই বিপ্লবী সিদ্ধান্ত নেয় সরকার। তখন ঘোষণা করা হয়, ব্যাঙ্ক দেউলিয়া হলেও তাতে সাধারণ মানুষের অর্থ সুরক্ষিত থাকবে। সরকার ১ লক্ষ টাকা অব্দি টাকার বিমা করছেন। অর্থাৎ নিশ্চিন্তে টাকা জমা রাখা যেতে পারে। অর্থাৎ আক্ষরিক অর্থে আপনার জমানো এক লক্ষ টাকা অব্দি ব্যাঙ্কে সুরক্ষিত, এই কথাটা ঠিকই। কিন্তু সব কথার আক্ষরিক অর্থ খুঁজতে গেলে বিপদ। কেন সেটা দেখি:
১৯৬৯ সালের ১ লক্ষ টাকার মূল্য বোঝানো সহজ নয়। তবে টাকার মূল্য বোঝাতে মূল যে দুটি প্যারামিটার দেখা হয় সেগুলো হল তখনকার ডলারের বিনিময় মূল্য আর সোনার দাম। ১৯৬৯ সালে ১ডলার ক্রয়মূল্য ছিল ৭ টাকা ৩৮ পয়সা আর পাকা সোনার ১০ গ্রামের মূল্য ছিল ১৭৩ টাকা ৫৪ পয়সা। এখন ১ডলার প্রায় ৭২ টাকা মতো, পাকা সোনা (২৪ ক্যারেট) ১০ গ্রামের মূল্য প্রায় ৪১ হাজার টাকা। অর্থাৎ ডলারের মূল্য বেড়েছে প্রায় ১০ গুণ আর সোনার মূল্য বেড়েছে প্রায় ২২০ গুণ। তখন পেট্রোলের মূল্য ছিল লিটারে ১ টাকার নীচে। যা এখন ৭৮-৮০ টাকা। তখন ৩-৪ হাজার টাকায় খাস কলকাতাতে বাড়ি কেনা যেত। এখন জানি না কত দাম। তখন এক মধ্য বা উচ্চ পদস্থ সরকারি অফিসারের বেতন ছিল মাসে ১৫০-৩০০ টাকা এখন দেড় থেকে দুই লাখ। অভ্যন্তরীণ বাজারে এই সময়কালে মূল্যবৃদ্ধি প্রায় ১৬০ গুণ। সেই হিসাবে মোটা দাগের হিসাব করলে তখনকার ১ লাখ টাকা আজকের ১.৫ থেকে ২ কোটি টাকা।
আসলে ওই ১ লাখ টাকাটা ছিল কথার কথা, মূল কথা ছিল সরকার সব টাকার দায়িত্ব নেবেন। যেমন ৯৯৯ বছরের লিজের মতো, বা ৪৩৫ বছর কারাদণ্ডের আদেশ এর মত। মানে সারা জীবন।
তাই কেউ কখনো ভাবতো ও না ব্যাঙ্কে রাখা টাকা মার যেতে পারে। কেউ কোনোদিন দেখেছেন বা শুনেছেন যে ব্যাঙ্কে কারো টাকা মার গেছে। ব্যাঙ্ক জাতীয়করণ এর সময় (অগাস্ট ১৯৬৯) আমার জন্মই হয়নি, তাই বিষয়টি নিয়ে ভাবার দরকারই পড়েনি আমাদের প্রজন্মকে। এখন ভাবতে হবে নতুন যুগে কী ভাবে চলব। ৫ লাখ টাকার কী মূল্য আজকের যুগে?
মূর্খরা লাফাক, আপনি ভাবুন। এবার কিন্তু ব্যাঙ্ক ডুববে, সরকার আম্বানি, আদানী, নীরব মোদীদের বাঁচাবে, ব্যাঙ্ককে বাঁচাবে না। আপনি বা আপনার পরের প্রজন্ম বাঁচবে তো। ভক্তদের কথা বাদ দিন, আপনারা যাঁরা ভাবছেন বিরোধিতা করে কী হবে, ওসব অন্যদের কাজ, আমি আলগোছে থাকি। বাঁচবেন? ভাবুন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...