Thursday, June 11, 2026

দেশজুড়ে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই, লোকসভায় জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশজোড়া চাপের মুখে পিছু হঠল কেন্দ্র সরকার। নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সারা দেশে দলমত নির্বিশেষে মানুষের প্রতিবাদ-বিক্ষোভের ধাক্কায় নিজের সংসদে বলা কথাই এখন গিলে ফেলতে বাধ্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে জনসভায় প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতির পর মঙ্গলবার সংসদে সরকার জানিয়ে দিল, দেশজোড়া এনআরসি করার কোনও পরিকল্পনাই নেই। কোনও সিদ্ধান্তও হয়নি।

এদিনও লোকসভায় সিএএ ও এনআরসি ইস্যুতে বিক্ষোভ চলে। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এক লিখিত প্রশ্নের উত্তরে জানান, সারা দেশজুড়ে এনআরসি চালু করার কোনও পরিকল্পনাই নেই কেন্দ্র সরকারের। এই বিষয়ে কোনও সিদ্ধান্তও নেয়নি কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বলেই শুধুমাত্র অসমে এনআরসি হয়েছে।

মোদি সরকারের আশা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্পষ্ট বিবৃতির পর নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ স্তিমিত হবে। সরকারের বক্তব্য, সংসদে দাঁড়িয়ে এনআরসির পরিকল্পনা নেই বলার পর বিক্ষোভ অর্থহীন। আর সিএএ-র বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...