Tuesday, June 23, 2026

রাজস্ব ঘাটতির মেটাতে বাংলাকে ৫০১৩ কোটি টাকা অনুদান

Date:

Share post:

রাজস্ব ঘাটতির মেটাতে কেন্দ্রের অনুদান পাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী ২০২০-২১ অর্থবর্ষে এই খাতে বাংলার সরকারকে ৫০১৩ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। এই সুপারিশ মেনেই অনুদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এদিকে, এই অনুদানে রাজ্যের চাহিদা মিটবে কি না, সে প্রশ্ন উঠেছে। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট, তাই রাজ্য এখনই এ বিষয়ে মন্তব্য করেনি৷
পঞ্চদশ অর্থ কমিশন তাদের সুপারিশে আগামী অর্থবর্ষে রাজ্যগুলিকে কেন্দ্রীয় করের ভাগ কী ভাবে বিলি করা হবে, সে কথাই বলেছে। সূত্রের খবর, ভাগের টাকা পাওয়ার পরেও পশ্চিমবঙ্গে রাজস্ব ঘাটতি থাকবে। ঘাটতির অর্থ, কর ও অন্যান্য খাতে রাজ্যের আয়ের থেকে বেতন-পেনশন, সুদে-আসলে ধার শোধ খাতে খরচ হবে বেশি।
কমিশনের হিসেব করে দেখেছে, আগামী বছরে বাংলার ঘাটতি দাঁড়াবে ৫০১৩ কোটি। পুরোটাই অনুদান দেওয়া হবে বলে কেন্দ্র ঠিক করেছে৷। বাম শাসিত কেরলও রাজস্ব ঘাটতি অনুদান পাচ্ছে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...