Friday, June 12, 2026

বিদেশে চাকরির টোপ দেওয়া মিঠুন গ্রেফতার

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিদেশে নার্সের চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগে ধৃত এক। মঙ্গলবার রাতে বারাসত থানার পুলিশ কাকদ্বীপ থেকে গ্রেফতার করে মিঠুন বাগকে। তাঁর বিরুদ্ধে ৪২০ ও ৪১৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। এর সঙ্গে আর কোনও পাচারচক্রের যোগ আছে কিনা তার তদন্তে নেমেছে বারাসত থানার পুলিশ।

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কাকদ্বীপের মিঠুন বাগের সঙ্গে পরিচয় হয় বারাসতের বাসিন্দা সায়ক চক্রবর্তী ও তানিয়া চক্রবর্তী নামে এক দম্পতির। অভিযোগ, কাতারে নার্সের কাজ দেওয়া হবে বলে এই মিঠুন বাগ প্রায় ৩ লক্ষ টাকা নিয়েছেন চক্রবর্তী দম্পতির থেকে। এরপর চাকরির জন্য কাতারে যান তানিয়া। প্রথমে এক সংস্থায় কাজে যোগ দিলেও পরে কাতার থেকে দুবাইতে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু তানিয়াকে দুবাইতে নার্সের কাজে নিয়োগ না করে পরিচারিকার কাজে নিয়োগ করা হয়। তাতে রাজি না হওয়ায় তানিয়ার উপর চলে মানসিক ও শারীরিক অত্যাচার। তানিয়ার অভিযোগ, তাঁর পাসপোর্ট,অন্যান্য পরিচয়পত্র সহ যাবতীয় নথি কেড়ে নেওয়া হয়। এই অভিযোগে গ্রেফতার করা হয় মিঠুন বাগকে।

আরও পড়ুন-নাম না করে দলের বিরুদ্ধেই তোপ দাগলেন চন্দ্র বসু

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...