Friday, June 12, 2026

সোশ্যাল মিডিয়ায় মেগা-হিট, ‘বন্দুকবাজ’ মোদি

Date:

Share post:

এই নিয়ে ১১ বার৷ পাবলিকের সামনে ১১বার, পিছনের হিসেব অজানা৷

প্রথমে অনেকের মনেই ধন্দ ছিলো, অত ওজনের এই অ্যাসল্ট রাইফেল কি তুলতে পারবেন উনি ?

ভুল ভাঙলো একটু পরই৷
রাইফেল ধরা দেখেই সবাই বুঝলেন, এটা প্রথমবার হতেই পারেনা৷

ঠিকই তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই প্রথমবার এই আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিলেন না। আগে না’কি আরও ১০ বার এ কাজ করেছেন, তবে তা নেহাতই শখের বশে৷ কৌতূহল আর শখেই রাইফেল হাতে নিয়ে দেখেছিলেন৷ আর এদিনের সেই ছবিই ঝড় তুললো নেট-দুনিয়ায়।

উত্তরপ্রদেশের লখনউতে চলছে ৫ দিনের প্রতিরক্ষা এক্সপো৷ সেখানেই এসেছিলেন নরেন্দ্র মোদি। এক্সপো-তে এসে তিনি হাতে তুলে নেন অসম্ভব ওজনের একটি অ্যাসল্ট রাইফেল। রীতিমতো তাক করে ধরেনও সেটি। মোদির পিছনে দাঁড়িয়ে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে তখন চওড়া হাসি।

এদিন মোদির ওই “রাইফেল চিত্র” আলাদা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ বলছেন, ৫৬ ইঞ্চি ছাতি যাঁর, তাঁর কাছে এ তো জলভাত।
আবার মজার সুরে কেউ লিখেছেন, ছোট বেলায় যে হাতে কুমির ধরতে পারে, বড় হয়ে একটা রাইফেল ধরবে, এতে আর আশ্চর্যের কী?
আবার কেউ লিখলেন, বিরোধীদের ঠাণ্ডা করতে তাহলে কি এবার মোদি নিজেই বন্দুকবাজ হবেন !

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...