Monday, April 6, 2026

১০৫-এ ক্লাস ফোর পাস, অনুপ্রেরণা ভাগীরথী আম্মা

Date:

Share post:

লেখাপড়ার কোনও বয়স হয় না। আবার তা প্রমাণ করলেন কেরলের শতায়ু বৃদ্ধা ভাগীরথী আম্মা। গত নভেম্বরে চতুর্থ শ্রেণীর পরীক্ষায় বসেন তিনি। ১০৫ বছরের এই বৃদ্ধা স্টার মার্কস নিয়ে পাশ করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৪.৫ শতাংশ। কেরল সরকার পরিচালিত রাজ্য শিক্ষা মিশনের প্রবীণ শিক্ষার্থী হিসাবে তকমা পেলেন তিনি।

কেরলের কোল্লাম জেলায় তাঁর বাড়ি। ৬ ছেলে, ১৬ জন নাতি নাতনি নিয়ে তাঁর বিরাট সংসার। ছোটবেলায় বিয়ে। তারপর সংসারের দায়ভার তাই বন্ধ হয়ে যায় লেখাপড়া। কিন্তু সেই লেখাপড়ার জেদ ছিল বরাবরই। যখন পড়া ছাড়তে হয়, তখন তিনি তৃতীয় শ্রেণীতে পড়তেন। অধরা স্বপ্ন পূরণ করতে গত বছর ভর্তি হন স্কুলে। চতুর্থ শ্রেণীর পড়াও শুরু করেন। তাঁর এই সাফল্য সাড়া ফেলেছে গোটা রাজ্যে। কেরলের শিক্ষা দফতর মনে করছে, রাজ্যের অন্যরাও আম্মাকে দেখে শিক্ষার প্রতি আগ্রহী হবেন।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...