Monday, April 6, 2026

বাজারে আসছে পোকো X2

Date:

Share post:

স্বাধীন ব্র্যান্ডের তকমা পাওয়ার মাত্র এক মাসের মধ্যে বাজারে আসছে পোকো X2। ২০১৮ সালের অগাস্টে পোকো F1-এর হাত ধরে বাজারে আসে শাওমি-র সাব ব্র্যান্ড পোকো। এবার বাজারে আসছে তাদের দ্বিতীয় স্মার্টফোন।

পোকো X2 ফোনে মিডরেঞ্জ স্ন্যাপড্রাগন 730G চিপসেট ব্যবহার হলেও এই ফোনে থাকছে দুর্দান্ত ডিসপ্লে ও ক্যামেরা। পোকো X2-র দাম শুরু হচ্ছে ১৫ হাজার ৯৯৯ টাকা থেকে। এই একই দামে রিয়েলমি X2, রেডমি K20 ও রেডমি Note 8 Pro এর সামনে প্রতিযোগিতার মুখোমুখি হবে পোকো X2। নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে ঝড় তুলবে এই ফোন।

পোকো X2-তে থাকছে উজ্জ্বল ও রঙিন গ্লাস ডিজাইন। ফোনের পিছনে পোকো ব্র্যান্ডিং ছাড়াও থাকছে বৃত্তাকার ক্যামেরা মডিউল। সেখানে মোট চারটি ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে রয়েছে একটি 6.67 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নীচে রয়েছে পাওয়ার বাটন। ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার কারণে বাঁ হাতে ফোন আনলক করতে অসুবিধা হতে পারে। পাওয়ার বাটনের উপরের থাকছে ভলিউম বাটন। ফোনের উপরে রয়েছে ইনফ্রারেড ব্লাস্টার। ফোনের বাঁ দিকে রয়েছে হাইব্রিড সিম স্লট। দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে।

সংস্থা জানিয়েছে, X2-তে Gorilla Glass 5 ব্যবহার হয়েছে। ফোনের বাক্সের মধ্যে থাকবে একটি সিম ইজেক্টর পিন, 27W ফাস্ট চার্জর ও একটি ইউএসবি টাইপ সি কেব্‌ল। ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে এই ফোন।

আরও পড়ুন-প্রতারণার মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...