Monday, March 30, 2026

লড়াই-সংগ্রামের ফসল, দেশের ধনী ব্যক্তি এককালের ট্রাকচালক

Date:

Share post:

অভাবের সংসার। পেট চালাতে ছাড়তে হয়েছিল লেখাপড়া। শুরু হয় সংগ্রাম জীবন। রোজগারের তাগিদে একসময় ট্রাক চালাতে শুরু করেন। সেই সংগ্রামী কিশোরই আজ নিউজিল্যান্ডের ধনীতম ব্যক্তি। তাঁর সংস্থার শেয়ার দর বৃদ্ধি পায় গত সপ্তাহে। তাই ফের শিরোনামে উঠে এসেছেন সেদিনের কিশোর গ্রেম হার্ট।
তবে জনসমক্ষে আসতে নারাজ তিনি। ৬৪ বছরের এই শিল্পপতি কিশোর বয়সে লেখাপড়া ছেড়ে দিলেও পরে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগো থেকে এমবিএ পাশ করেন। ‘ইউলিসেস’ নামে ১১৬ মিটার লম্বা এক বিশাল ইয়ট আছে তাঁর। যার সামনের ডেকে হেলিকপ্টার ওঠানামা করতে পারে। এমনকী, তার ভিতর একটি ছোট ইয়টও ঢুকে যেতে পারে। ইউলিসেসের দাম প্রায় ১৪২৫ কোটি টাকা। মার্কিন নৌসেনার একটি বাতিল সাবমেরিনও রয়েছে গ্রেমের কাছে।
গত ৩০ বছর ধরে নানা ধরণের ব্যবসা করেছেন তিনি। তাঁর ‘ব়্যাঙ্ক গ্রুপ’ কোম্পানির হাতে রয়েছে ‘রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন’-এর সিংহভাগ শেয়ার। এই রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন আবর্জনার ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করে। রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশনের শেয়ার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়। এই শেয়ার বৃদ্ধির ফলে নিজিল্যান্ডের ধনীদের তালিকার ওপরের দিকে উঠে আসেন তিনি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুযায়ী, গ্রেমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৩৪৬ কোটি টাকা।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...