Monday, April 6, 2026

পুর-নির্বাচনের আগে দলীয় ভাবমূর্তি রক্ষায় কড়া পদক্ষেপ : মমতা

Date:

Share post:

পুর-নির্বাচনের আগে দলের ভাবমূর্তি রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার কৃষ্ণনগরের সভায় তাঁর ইঙ্গিত, যাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আছে, তাঁদের পাশে দল দাঁড়াবে না।প্রার্থী বাছাই পর্বের আগে তাঁর এই বার্তা তাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।এদিনের বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল স্থানীয় নেতাদের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, মানুষের সঙ্গে ব্যবহার এবং ভাবমূর্তির মতো প্রসঙ্গ।
আসলে গত লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপি-র কাছে মোট ১৮টি আসন হারানোর পর থেকে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজের দলের নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘কাটমানি’ নিয়ে রীতিমতো সরব হন নেত্রী।এরই পাশাপাশি জনগণের অভিযোগ সরাসরি জানতে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করা হয়। ভোট-কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মানার পাশাপাশি এই বিষয়ে তৃণমূল নেতৃত্বকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। জোর দিয়েছেন প্রার্থীদের ‘স্বচ্ছ’ ভাবমূর্তির উপর।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...