Friday, June 19, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের রহস্য মৃত্যু

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য গোয়েন্দা দফতরের এক সাব ইনস্পেকটরের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ নিজের সার্ভিস রিভলবারের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনা বারাকপুরের লাটবাগানের পুলিশ কোয়ার্টারে।

বছর ৪৩-এর বিশ্বজিৎ দত্ত বিশ্বাস লাটবাগানের আবাসনে একাই থাকতেন। পরিবার বর্ধমানে থাকে। এদিন বারাকপুরে স্পোর্টস চলছিল। আচমকাই গুলির শব্দ শোনা যায়। পড়শিরা বিশ্বজিতের কোয়ার্টারের দরজা ভেঙে ঢোকেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। আইবির ইনস্পেকটর হিসাবে কলকাতায় পোস্টেড ছিলেন বিশ্বজিৎ। কিন্তু কী কারণে এই ঘটনা, সে নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশের কর্তারা।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...