Friday, June 19, 2026

কেন্দ্রীয় বাজেট ‘বেচো ইন্ডিয়া’, রাজভবন বিজেপি-র বর্ধিত কার্যালয়, কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের একদিন আগেই লোকসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাজেটকে ‘বেচো ইন্ডিয়া’ তকমা দিয়েছেন তিনি। অভিষেক বলেন, এই বাজেটে এলআইসি-কে বেচে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, এলআইসি বিক্রির কথা কী জানত সংসদ? এলআইসি-র কর্মীরা জানতেন? দেশবাসী জানত? তিনি বলেন, মোদি সরকার দেশভক্তি নিয়ে কথা বলে। যদি সত্যিই দেশভক্ত হয়, তাহলে অবিলম্বে এলআইসি-র বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। তিনি বলেন, এটাই তাঁর কাছে এলআইসি-র বেসরকারিকরণের বিরোধিতা করাই দেশভক্তি।

এরপরে মোদি সরকারকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, দেশ মা-কে ভালবাসলে, তাঁকে বাজারে এনে কেউ নিলাম করতে পারে না।

মোদি সরকারের বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেন অভিষেক প্রশ্ন তোলেন, সবই তো বেচে দিচ্ছে কেন্দ্র। কিন্তু রাজভবন নিয়ে কী ভাবছে। রাজ্যের রাজভবনগুলি এখন বিজেপি-র বর্ধিত কার্যালয়। অবসরপ্রাপ্ত বিজেপি নেতাদের সেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এই মন্তব্যের পরেই বিজেপি বেঞ্চ থেকে অভিষেকের মন্তব্যের বিরোধিতা করা হয়। সঙ্গে সঙ্গেই বক্তব্য থামিয়ে অভিষেক বলেন, “আপনারা চাইলে এখুনি এই বিষেয় নিয়ে ১০ঘণ্টা বাগযুদ্ধ করতে পারি। দেখব কার গলায় কত জোর আছে”। এরপরেই অভিষেক বলেন, “সবাইকে সমান ভেবে আক্রমণ করতে যাবেন না। আপনাদেরই সমস্যা হবে”। আপাত শান্ত, ভদ্র অভিষেকের এই আক্রমণাক্ত মূর্তি দেখে মূহূর্তে গুটিয়ে যায় গেরুয়া শিবির।

দেখুন কী বললেন অভিষেক…

আরও পড়ুন-বাজেট ২০২০- কেন্দ্রীয় সরকারের ৩ মার্ডার: তীব্র আক্রমণ অভিষেকের

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...