Thursday, June 25, 2026

গঙ্গারামপুর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

গঙ্গরামপুরে শিক্ষিকা নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। বৃহস্পতিবার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমল সরকারকে গ্রেফতার করল পুলিশ। এদিন গঙ্গারামপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা মোর্চার কর্মী, সমর্থকরা।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। জমি নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় দু’জন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাচ্ছে কয়েকজন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ঘটে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। বিজেপি কর্মী তথা শিক্ষিকা স্মৃতিকণা দাস ও তাঁর বোনকে এই ‘শাস্তি’ দিয়েছে স্থানীয় পঞ্চায়েতের মাথারা। চলতি সপ্তাহে এই বিষয়ে বিজেপির এক প্রতিনিধি দল ‘অভিযোগ’ জানায় রাষ্ট্রপতির কাছে। জেলা পুলিশ সূত্রের খবর, পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ওই শিক্ষিকা। তাঁদের নাম গোবিন্দ সরকার ও তপন শীলকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরই গা ঢাকা দেন মূল অভিযুক্ত অমল সরকার। জেলা পুলিশের নির্দেশে ওই শিক্ষিকার বাড়ির সামনে সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...