Thursday, June 25, 2026

ট্যাংরাকাণ্ডে ঘটনার পুনর্নিমাণ করা হবে

Date:

Share post:

ট্যাংরা থেকে পালিয়ে গিয়েও রেহাই মিলল না। মল্লিকবাজারে আটক করা হল অভিযুক্ত এম্বুলেন্স চালককে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন ঘটনার কথা জানতে পারল না পার্ক স্ট্রিট থানার পুলিশ। দুই ব্যক্তিকে গ্রেফতার করে বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নিমাণ করবেন তদন্তকারীরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারীরা।
ট্যাংরা কাণ্ডে জোর করে আটকানোর ধারা যুক্ত হলেও অভিযুক্ত চালককে ছেড়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে সমন্বয়ের অভাব এই ঘটনায় সামনে এসেছে। কিন্তু অভিযোগকারী মহিলার পালটা অভিযোগ, ঘুষের বিনিময়ে অপহরণের অভিযোগ চাপা দিতে গিয়েই পুলিশ তা অন্যদিকে নিয়ে যাচ্ছে। তাঁকে সমর্থন জানিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।মহিলা বারবারই অভিযোগ করেছেন যে তাঁকে অপহরণের চেষ্টা করেছিল অ্যাম্বুল্যান্সের চালক। কিন্তু পুলিশ তাকে আড়াল করে ‘হিট অ্যান্ড রান’-এর তত্ব সামনে আনছে।
ট্যাংরা কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাজপথের নিরাপত্তা। ট্যাংরার পর মল্লিকবাজারে দুর্ঘটনা ঘটায় অ্যাম্বুলেন্সটি। ওই গাড়ির চালককে আটক করে পুলিশ। যদিও 10 সেকেন্ডে অপহরণের চেষ্টার অভিযোগ মানতে চাইছে না পার্ক স্ট্রিট থানার পুলিশ। তারা ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...