Saturday, April 4, 2026

রামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন আইনজীবী পরাশরণ

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দির গঠন দেখভালের জন্য রামমন্দির ট্রাস্টের ঘোষনা বুধবারই করেছেন প্রধানমন্ত্রী৷ জানা গিয়েছে, এই ট্রাস্টে ১৫ জন সদস্য থাকবেন। যাঁদের মধ্যে ৯ জন হবেন স্থায়ী এবং ৬ জনকে মনোনীত করা হবে। এর মধ্যে একজন সদস্য আবশ্যিকভাবেই হবেন দলিত সম্প্রদায়ের৷

বিশিষ্ট আইনজীবী কে পরাশরণ এই ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন৷ পরাশরণের দিল্লির গ্রেটার কৈলাসের বাড়ি থেকে এই ট্রাস্টের কাজ আপাতত চলবে বলেও জানা গিয়েছে। প্রায় ৯০ বছরের এই আইনজীবী অযোধ্যা মামলায় মন্দির পক্ষের অন্যতম আইনজীবী হিসাবে লডা়ই করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান কে পরাশরণ হওয়ার পাশাপাশি আহ্বায়ক হচ্ছে অযোধ্যার জেলাশাসক অনুজ কুমার ঝা। অন্য ৭ স্থায়ী সদস্য হলেন, শঙ্করাচার্য বাসুদেবানন্দ মহারাজ, পরমানন্দজি মহারাজা হরিদ্বার, স্বামী গোবিন্দগিরিজি পুনে, বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র, ড. অনিল মিশ্র হোমিওপ্যাথিক অযোধ্যা, ড. কমলেশ্বর চাউপল পটনা এবং মহান্ত ধীনেন্দ্র দাস নির্মোহী আখড়া। মনোনীত সদস্যদের ঠিক করবে ট্রাস্টি বোর্ড।

জানা গিয়েছে, মোদি সরকার এই রাম মন্দির নির্মাণ ও রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রেকে অর্থ অনুদান হিসাবে দিচ্ছে ১ টাকা। এই টাকা নামমাত্র হিসাবে দেওয়া হয়েছে। নগদে এই দান করা হয়েছে বলে খবর। ট্রাস্টকে এই টাকা দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মানের কাজ শুরু করার কথা বলা হয়েছে। আনুষ্ঠানিকতার জন্যই এই অর্থ প্রদান করা হয়েছে৷
শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে একাধিক কাজ করতে হবে৷ তার মধ্যে রয়েছে,
১) ভগবান রামের মন্দির তৈরি করা৷
২) মন্দির তৈরি করতে সব ধরনের বাধা দূর করা৷
৩) রামমন্দির কমপ্লেক্সে পার্কিং-লট তৈরি করা৷
৪) পুণ্যার্থীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা৷
৫) রামমন্দির কমপ্লেক্সে গরুর জন্য আশ্রয়স্থল নির্মান করা৷
৬) শ্রীরাম সম্পর্কিত মিউজিয়াম তৈরি করা৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...