Monday, April 6, 2026

চলে গেলেন মিস শেফালি

Date:

Share post:

চলে গেলেন মিস শেফালি। আসল নাম আরতি দাস। বাংলা ছায়াছবিতে যিনি ক্যাবারে ড্যান্সের জন্য ছিলেন বিখ্যাত। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন। বুধবার ভোর ৬টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৬।

বাঙালি ক্যাবারে ড্যান্সার মিস শেফালি। ষাটের দশকে কলকাতার হোটেলে তাঁর নাচ দেখার জন্য ভিড় করতেন তাঁর গুণমুগ্ধরা। তাঁর নাচে এতটাই প্রভাবিত ছিলেন পরিচালক সত্যজিৎ রায় যে তাঁকে ‘প্রতিদ্বন্দ্বী’ ও ‘সীমাবদ্ধ’ ছবিতে একই ভূমিকায় নেন। অভিনয় করেছিলেন আরও বেশ কিছু বাংলা ছবিতে। কিছুদিন আগে তিনি দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে সোদপুরের বাড়িতে ফেরেন। কিন্তু বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...