Saturday, March 21, 2026

সুযোগ পেলেই মেয়েদের জোর করে চুম্বন, সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

Date:

Share post:

সুযোগ পেলেই মেয়েদের জোর করে চুম্বন করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। শুধু চুম্বন না, মেয়েদের গায়েও হাত দিচ্ছে সে। রাতে ফাঁকা ওভারব্রিজে এই কাণ্ড ঘটছে। এই ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা মুম্বইয়ের মাটুঙ্গা রেল স্টেশনের।

এই ঘটনা পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রে খবর, এই দুষ্কৃতী একাধিকবার এমন কুকর্ম করেছেন। যেখানে মহিলাদের আপত্তিজনক ভাবে ছোঁয়া এবং চুম্বন করার ঘটনা ঘটেছে। মাটুঙ্গা থানার তরফ থেকে জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনও অভিযোগ এখনও দায়ের করেননি কোনও মহিলা। অভিযোগ দায়ের না হলেও তার পরিচয় পেয়ে গিয়েছে পুলিশ। সে চুরি, পকেটমারির মতো একাধিক ঘটনায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, শেষ যে ঘটনার ভিডিও সামনে এসেছে সেটি ২৫ জানুয়ারি মাটুঙ্গা স্টেশনের। তারা অপেক্ষা করছে শ্লীলতাহানির কোনও অভিযোগ দায়ের হওয়ার।

আরও পড়ুন-রাজ্যের খসড়া বক্তৃতা হুবহু পড়লেন ধনকড়!

Related articles

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...

প্রয়াত অ্যাকশন স্টার চাক নরিস, মার্কিন মার্শাল আর্টিস্টদের মৃত্যুতে শোকপ্রকাশ হলিউডের

৮৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত হলিউড স্টার চাক নরিস (Chuck Norris)। ১৯৪০ সালে ওকলাহোমায়...

তারকা প্রচারকের পর প্রার্থী: অসমে ১৭ নাম ঘোষণা তৃণমূলের

বাংলার পথে উন্নয়নের প্রতিশ্রুতি অসমে। তাই সেখানে কোনও জোটে 'না' তৃণমূল কংগ্রেসের। অসমে (Assam) অস্তিত্ব রক্ষার লড়াই চালানো...