Friday, June 19, 2026

১৯ হাজারের রসিদে ১ লক্ষ তোলা

Date:

Share post:

তোলা তুলেছেন এক লক্ষ টাকা। অথচ তার রসিদে লেখা ১৯ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। অভিযোগের তীর খয়রাশোলে বিজেপি-র ব্লক সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই তোলা নেওয়ার রসিদ।
তৃণমূলের অভিযোগ, খয়রাশোলের বিজেপি ব্লক সভাপতি রথিলাল সিংহ একটি রসিদের বিনিময়ে কোল মাইনস কোম্পানি থেকে ১ লক্ষ টাকা নিয়েছেন। যে রসিদ দিয়ে ১ লাখ টাকা নেওয়া হয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে, সেই রসিদ দিয়ে ১৯ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। সংশ্লিষ্ট রসিদে সই রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সই রয়েছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর যুক্তি, রসিদটা তিনি দিয়ে চলে এসেছিলেন। কোনও টাকা লেখেননি। কেউ সেখানে লক্ষাধিক টাকা লিখে দিয়েছে। তাঁকে ফাঁসানোর জন্য একাজ করা হয়েছে বলে দাবি দিলীপ ঘোষের। যদিও, তৃণমূলের অভিযোগ এটা তোলাবাজির ঘটনা। যদিও গোটা ঘটনায় কোল মানইস কোম্পানির কোনও বক্তব্য পাওয়া যায়নি।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...