Saturday, June 27, 2026

রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি’র একাংশ

Date:

Share post:

বাজেট অধিবেশনে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি৷ ক্ষোভ এতটাই, বঙ্গ-বিজেপির একাংশ বিষয়টি দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাইছেন৷

ক্ষুব্ধ নেতাদের বক্তব্য, রাজ্যপাল রাষ্ট্রপতি তথা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি৷ পদটিও সম্মানজনক এবং সাংবিধানিক৷ সেই পদ নিয়ে কার্যত ছেলেমানুষি হচ্ছে৷ এর প্রভাব পড়ছে জনমানসে৷ বিজেপি-র ভাবমূর্তি আঘাতপ্রাপ্ত হচ্ছে৷ বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে এভাবে অহেতুক জেদাজেদি করা সঠিক হয়নি৷
রাজ্য-বিজেপির এক শীর্ষ নেতা এদিন বলেছেন, রাজ্যপাল আইনের জগতের লোক৷ ওনার জানা উচিত বিধানসভায় এভাবে নিজের কথা বলা যায়না৷ তাহলে বিষয়টি নিয়ে দশদিন ধরে এতখানি সরব কেন হলেন? অন্য এক নেতার বক্তব্য, “আমরা অসম্ভব পরিশ্রম করে দলকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছি আর উনি বোঝাতে চাইছেন, বিরোধিতা উনি একাই করছেন৷ এতে দলের ভালো হচ্ছে না৷”

বাজেট ভাষণে রাজ্যপাল যেভাবে বিনা প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের সমালোচনার অংশ পাঠ করেছেন, তাও ভালোভাবে নেয়নি রাজ্য বিজেপি৷ গেরুয়া-শিবিরের অভিমত, আত্মসমর্পন না করে বাংলার রাজ্যপালের উচিত ছিলো কেরলের রাজ্যপালের পথ অনুসরন করা৷

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...