Monday, April 6, 2026

রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন বন্ধে ৫ বছরের জেল এবং ৫০ লাখ টাকা জরিমানা !

Date:

Share post:

রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এইসব বিজ্ঞাপন বন্ধ করার জন্য একটি খসড়া বিলের প্রস্তাব করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।খসড়া বিলে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনের জন্য কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা করার কথা বলা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে এইসব ক্রিমের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে দেদার মানুষ প্রতারিত হচ্ছেন।উল্লেখ্য, ভারতের বর্তমান আইনে এসব বিজ্ঞাপনের জন্য জরিমানাসহ ৬ মাসের জেল অথবা যে কোনও একটি শাস্তির বিধান রয়েছে। তবে, খসড়া বিল অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা অথবা দু’বছরের কারাদণ্ড অথবা দুটিরই বিধান রাখা হয়েছে।একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ হবে ৫০ লাখ টাকা এবং পাঁচ বছরের জেলের বিধানও রাখা হয়েছে খসড়া বিলে।বিজ্ঞাপন বন্ধ করতে শাস্তির মাত্রা বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...