Monday, April 6, 2026

করোনার ধাক্কা গাড়ি শিল্পতেও

Date:

Share post:

করোনাভাইরাসের আতঙ্কে এবার বন্ধ হল গাড়ির কারখানা। দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সব থেকে বড় গাড়ি কারখানায় উৎপাদন বন্ধ করল হুন্ডাই। উসলান কমপ্লেক্সে সংস্থার গাড়ি তৈরির পাঁচটি প্ল্যান্ট রয়েছে। সব মিলিয়ে বছরে তৈরি হয় ১৪ লাখ গাড়ি। চিনে করোনাভাইরাস আতঙ্কের জেরে আপাতত বন্ধ করা হল সেই কারখানা।

গাড়ি তৈরির যন্ত্রপাতির একটা বড় অংশই আসে চিন থেকে। করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছে সাপ্লাইলাইন। যন্ত্রপাতি তৈরির অনেক কারখানাই বন্ধ রয়েছে চিনে। তার প্রভাব পড়েছে সারা বিশ্বেই। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের আতঙ্ক না থাকলেও আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে গাড়ি শিল্পে।
শুধু হুন্ডাই নয়, গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়ার উৎপাদনেও প্রভাব পড়েছে। কিয়া সংস্থার গাড়িতে লাগানোর যাবতীয় বৈদ্যুতিন সামগ্রী আসে চিন থেকে। তার আমদানিও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে কিয়ার গাড়ি উৎপাদনে প্রভাব পড়েছে। হুন্ডাইয়ের সহযোগী সংস্থা কিয়া বিশ্বের পঞ্চম গাড়ি উৎপাদনকারী সংস্থা। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় গাড়ি উৎপাদন শিল্পে বড় প্রভাব ফেলেছে করোনাভাইরাস। প্রায় ২৫ হাজার কর্মীর নিয়মিত কাজ নেই। যার ফলে বেতনও পাচ্ছেন না তাঁরা। করোনার জেরে গাড়ি শিল্পেও বড় আর্থিক ক্ষতি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, শুধু দক্ষিণ কোরিয়াতেই পাঁচ দিন গাড়ি উৎপাদন বন্ধ থাকা মানে কমপক্ষে ছ’হাজার বিলিয়ন ডলারের ক্ষতি।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...