Monday, April 6, 2026

রাহুলের লাঠিপেটা-মন্তব্যের জেরে লোকসভায় কং- বিজেপি তুলকালাম

Date:

Share post:

প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম! শুক্রবার কংগ্রেস-বিজেপি সাংসদদের মধ্যে তুমুল বিতণ্ডা ও মারমুখী মেজাজ দেখে লোকসভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাঠিপেটা করার কথা বলে জনসভায় যে বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী, তার নিন্দায় বিজেপি মন্ত্রী এদিন সংসদে মুখ খুলতেই শাসক-বিরোধী তুলকালাম বেধে যায়।

লোকসভার প্রশ্নোত্তর পর্বে এদিন মেডিক্যাল কলেজ সংক্রান্ত এক প্রশ্ন করেন রাহুল। এর উত্তর দিতে উঠে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, উত্তর পরে দেব। আগে রাহুল গান্ধীর অসংবেদনশীল মন্তব্যের ধিক্কার জানাই। দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করার কথা কীভাবে বলতে পারেন এক সাংসদ? ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, এক জনসভায় রাহুল বলেন, ছ’মাস বাদে দেশের যুবকরা মোদিকে ডান্ডা মেরে বুঝিয়ে দেবে কর্মসংস্থানের ব্যবস্থা না করলে কী হয়! এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এসব গালি শোনা তাঁর অভ্যাস হয়ে গিয়েছে। এরপর ছমাস আরও বেশিবার সূর্যনমস্কার করে নিজের পিঠকে ডান্ডাপ্রুফ করে নেবেন।

মোদি নিজে সরস কটাক্ষে রাহুলকে জবাব দিলেও তেতে ছিলেন বিজেপি সাংসদরা। আবার রাহুলকে আক্রমণ করায় উত্তেজিত হয়ে ওঠে কংগ্রেসও। তামিলনাডুর কংগ্রেস সাংসদ মানিকা টেগোর মন্ত্রী হর্ষবর্ধনের দিকে মারমুখী হয়ে ধেয়ে এলে তাঁর হাত টেনে ধরেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। শুরু হয় দুপক্ষের তুমুল গোলমাল। পরে রাহুল গান্ধী বলেন, আসল বিষয় থেকে দৃষ্টি ঘোরাতেই সভায় গন্ডগোলের পরিকল্পনা।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...