Sunday, April 12, 2026

৮৮ শতাংশ ফি বৃদ্ধি! অবশেষে অভিভাবকদের সঙ্গে আলোচনার টেবিলে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ

Date:

Share post:

চলতি শিক্ষাবর্ষে অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। যা নিয়ে সম্প্রতি, বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তাঁদের দাবি, অবিলম্বে বর্ধিত ফি বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিলেন তাঁরা। কিছু কিছু ক্লাসে ফি বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশেরও। যা এক কথায় নজিরবিহীন।

সেইমতো আজ, শুক্রবার দুপুরে একডালিয়া মোড় থেকে জোটবদ্ধ হয়ে অভিভাবকরা স্কুলের সামনে যান। তাঁরা বেশ কিছুক্ষণ সেখানে বিক্ষোভ দেখান। অবশেষে স্কুল কর্তৃপক্ষ রাজি হয়, আলোচনার টেবিলে বসতে। এরপর অভিভাবকদের একটি প্রতিনিধি দল ভিতরে যায়। তবে আলোচনায় বসার আগে তাঁরা জানিয়ে যান, স্কুল কতৃপক্ষ ফি বৃদ্ধির সিধান্তে অনড় থেকে, তাঁরা কোনওভাবেই আপসের পথে হাঁটবেন না। এটা তাঁদের সিদ্ধান্ত।

আরও পড়ুন-বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, মরশুমে শেষ বারের মতো ছক্কা হাঁকাবে শীত !

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...